নিয়ামতপুরে ঈদ আনন্দে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে ৩নং ভাবিচা ইউনিয়ন সিদাইন গ্রামের  ঈদ আনন্দে উদযাপন উপলক্ষে  ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।গত রোববার ও সোমবার দুদিন ব্যাপী  এই অনুষ্ঠান উপজেলার সিদাইন গ্রামের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। 



  আমইল এ, এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনারের  সভাপতিত্বে ও  এন, এস, আইয়ের ঢাকা অফিসের অফিস সহায়ক ফিরোজ আহম্মেদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের  এমপি। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক শামসুল আলম (ভুট্টু)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হক (স্বপন‌) বেনীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন (সেলিম), ভাবিচা ইউনিয়ন পরিষদের সদস্য শেফাল চন্দ্র বর্মন, বিএনপির ভাবিচা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আইয়ুব আলী, সমাজ সেবক খলিলুর রহমান (মন্টু), সাখাওয়াত হোসেন (শাহিন), মমিন প্রমুখ।


শেষে প্রধান অতিথি বিজয় দের মাঝে পুরস্কার হাতে তুলে দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024