|
Date: 2026-03-24 17:52:17 |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার হুমকি দিয়ে বলেছিলেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে না খোলা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু হবে।
শনিবার যুক্তরাষ্ট্রে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি পোস্ট করেন। তাঁর দেওয়া সময়সীমা সোমবার সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে (তেহরান সময় মঙ্গলবার ভোররাত ৩টা ১৪ মিনিট) শেষ হওয়ার কথা ছিল।
হুমকির পরপরই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্র যদি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, জবাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানিকেন্দ্রগুলো ‘স্থায়ীভাবে ধ্বংস’ করা হতে পারে।
© Deshchitro 2024