আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু-এর সভাপতিত্বে সভায় ১৯৭১ সালের ২৫শে মার্চের কালোরাত্রিতে নিহত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এই দিনটির ভয়াবহতা এবং গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবুল, এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন: পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ওবাইদুর রহমান, শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা ফারজানা খাতুন, পিআইও অফিসার আব্দুল জব্বার, প্রধান শিক্ষক আখতার উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বিশ্ব ইতিহাসের এক বর্বরোচিত অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাসের সঠিক প্রেক্ষাপট তুলে ধরা আমাদের জাতীয় দায়িত্ব। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024