মধুপুরে যথাযোগ্য মর্যাদা, বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে

দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন, মধুপুর পৌরসভা, বাংলাদেশ পুলিশ (মধুপুর থানা), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, অন্যান্য রাজনৈতিক দলসমূহ, মধুপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন

সকালে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মীর্জা জুবায়ের হোসেন  পরে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ আকর্ষণীয় শারীরিক কসরত (ডিসপ্লে) প্রদর্শিত হয় পায়রা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দএসময় উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024