ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানের মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের কমপক্ষে ৪/৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাঠিয়ামারী ব্রহ্মপুত্র নদের পাড়ের ¯œান ঘাটে মেলার অদূরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়াকে উদ্ধার করে ঈশ^রগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টমী ¯œানের মেলা উপলক্ষে লাঠিয়ামারী ¯œান ঘাট এলাকায় প্রতিবারের মতো এবারও মেলা অনুষ্ঠিত হয়। মেলার অদূরে জুয়া খেলার বোর্ড বসে। এনিয়ে উজানচরনওপাড়া ও লাঠিয়ামারী এলাকার কয়েক জন যুবকের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। 

লাঠিয়ামারী ¯œান উৎসব পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী জনি দে জানান, অষ্টমীর ¯œানের মেলায় এধরনের ঘটনা দুঃখজনক। পুলিশ প্রশাসনের আরো বেশি নজরদারি থাকলে এধরনের ঘটনা ঘটত না।

রাজীবপুর ইপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, জুয়া খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বিষয়টি সত্য। তবে অষ্টমী মেলায় সংঘর্ষ হয়নি। সংথর্ষের ঘটনাটি ঘটেছে উজান চর নওপাড়ার রাস্তার উপর। জানা যায় জুয়েল জুয়া খেলায় বাঁধা প্রদান করলে দুপক্ষের পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে সংঘর্ষটি গ্রামবাসীর মাছে ছড়িয়ে পড়ে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, অষ্টমীর ¯œান ঘাটে পুলিশ মোতায়েন ছিল। জুয়া খেলাকে কেন্দ্র করে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে দোকান বসানোকে কেন্দ্র করে স্থানীয় লোকদের মাঝে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। এতে জুয়েল নামে একজন আহত হয়।  এ ব্যাপারে কোন কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024