পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে গরিব, দুঃখী, দুস্থ ও অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে মানবিক সহায়তা হিসেবে-ঈদ সামগ্রী (শাড়ি, লুঙ্গী), বিতরণ করেছেন দিনাজপুর ৩(সদর)আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
শুক্রবার সকাল ১১ টায় দিনাজপুর সদর উপজেলার  ৫ নং শশরা ইউনিয়নে বিএনপির আয়োজনে শশরা কাশিপুর দাখিল মাদ্রাসা মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, ৫ নং শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ,শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডালটন,সাধারণ সম্পাদক আব্দুল বারি,শশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কোতোয়ালি বিএনপির কোষাধ্যক্ষ আইনুল হক ছাড়াও ইউনিয়নের কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, বাস্তহারা দল এবং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।
 ঈদ শেষ হলেও এখনো রয়ে গেছে ঈদের আনন্দ। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে সুবিধা বঞ্চিতরা অনেক খুশি।
 উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ আবিল থেকে এই উপহার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি দূরীকরণে পুনর্বাসন ও বিপরীত কর্মসংস্থানের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণসহ, প্রান্তিক পর্যায়ের কৃষক ও সুবিধা বঞ্চিতদের জন্য গ্রহন করা হয়েছে বিভিন্ন উদ্যোগ, যা ইতিমধ্যে বাস্তবায়নের কার্যক্রম চলছে। সরকারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপকারভোগীসহ সর্বস্তরের মানুষ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024