ধামরাইয়ে ঝড়ের তাণ্ডবে বোচাই পাগলার মাজারে গাছ ভেঙে আতঙ্কের সৃষ্টি হয়েছে।


 ধামরাইয়ে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার তাণ্ডবে বাটুলিয়া এলাকায় অবস্থিত বোচাই পাগলার মাজার-এ একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক ঝড়ের তীব্র দমকা হাওয়ায় মাজারের সামনে থাকা গাছটি উপড়ে গিয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিছু সময়ের জন্য দিশেহারা হয়ে পড়েন।


তবে স্বস্তির বিষয় হলো, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্যোগ নিয়ে ভেঙে পড়া গাছ ও ক্ষতিগ্রস্ত অংশ সরানোর কাজ শুরু করেন, যাতে দর্শনার্থীদের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।


এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024