ধামরাইয়ের ডাউটিয়ায় সড়কের বেহাল দশা, দখল করে বাস পার্কিং, চরম দুর্ভোগে জনসাধারণ


ধামরাই উপজেলার ডাউটিয়া এলাকায় প্রতীক সিরামিক কারখানার সড়কে অবৈধভাবে বাস দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। এতে করে গুরুত্বপূর্ণ এই সড়কটি আংশিক দখল হয়ে পড়েছে এবং সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও ভোগান্তি।


স্থানীয়দের অভিযোগ, নিয়মিতভাবেই ওই সড়কের উপর বাস পার্কিং করা হচ্ছে, ফলে চলাচলের জন্য রাস্তা অনেকটা সংকুচিত হয়ে গেছে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


এছাড়া সড়কটির বেহাল অবস্থার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। খানাখন্দে ভরা রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে।


স্থানীয়রা দ্রুত অবৈধ পার্কিং বন্ধ এবং সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024