|
Date: 2026-03-27 21:47:21 |
জামালপুরের ইসলামপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পৌরসভার কমিশনার ছামিউল হকের বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট এবং মারধরের ঘটনাকে 'মিথ্যা' দাবি করে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির অভিযুক্ত নেতারা।
যুবদলের সাবেক নেতা রোকনুজ্জামান রুকন বলেন, 'গত ২২ মার্চ দিবাগত রাতে ৫ লাখ টাকা না দেওয়ায় বসতবাড়ি হামলার অভিযোগ তোলে ২৪ মার্চ কমিশনার ছামিউল হকের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগে বিএনপির সাত নেতা-কর্মীর নাম উল্লেখ করে। আমি ঘটনার কিছুই জানি না। তবুও অভিযোগপত্রে আমার নাম দেওয়া হয়। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। বাস্তবতা হচ্ছে, কমিশনার ছামিউল এবং তাঁর স্ত্রীকে আমি চিনি না। তাঁরাও আমাকে কখনো দেখনি। অন্যের প্ররোচণায় তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। আমি এসব ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহামুদুল হাসমত বলেন, 'যখন জানতে পেলাম যে, আমাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তোলা হয়েছে। তখনই উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে আমরা ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। চাঁদাবাজি জন্য রাজনীতি করি না। বরং এলাকাবাসীর উন্নয়নের জন্য রাজনীতি করি।আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হয়েছিলো।
ইতোমধ্যে প্রতিপক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে থানা থেকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
© Deshchitro 2024