|
Date: 2026-03-27 23:38:49 |
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত এক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে ডিবির এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন, সুহেল হোসেন (২৪) ও ছামেনা খাতুন (৪৫), উভয়েই একই এলাকার বাসিন্দা।
এসময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024