|
Date: 2026-03-28 10:40:13 |
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাকে মডেল উপজেলা পরিষদ গঠন করতে দলের মনোনয়ন ও সমাজের সর্বসাধারণের কাছে দোয়া কামনা করছেন তৌহিদ ভুইয়া।
তিনি উপজেলার নদোনা ইউনিয়নের বুরপিট গ্রামের কৃতি সন্তান। ছাত্রজীবন থেকেই তৌহিদ ভুইয়া একজন সংগঠক, সমাজকর্মী, শিক্ষানুরাগী হিসাবে বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনের সাথে নিজেকে যুক্ত রেখেছেন।
১৯৯০ সালে অষ্টম শ্রেনির ছাত্র থাকাকালীন জাতীয় শিশুকিশোর সংগঠন মুকুল ফৌজের বাংলাবাজার শাখার "অগ্রসেনার দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হন।
তিনি "নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির "সভাপতি হিসাবে সততার সাথে দায়িত্বপালন করেন। "প্রাক্তন ছাত্রছাত্রী - রুবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়" সংগঠনের সংগঠক এবং আহবায়কের দায়িত্ব পালন করেন। এই সংগঠনটি ২০১৮ সাল থেকে বিভিন্ন
"প্রাক্তন ছাত্রছাত্রী - চৌমুহনী সরকারি এস, এ কলেজ" সংগঠনের সংগঠক ও পরিচালনা প্যনেলের সদস্য , এই সংগঠনটি ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যানমূলক কাজ করে আসছেন।
ছাত্র জীবনে নিজ গ্রামের মুরুব্বীদের উৎসাহ ও অনুপ্রেরণায় এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমুলুক কর্মকান্ডে সম্পৃক্ত হন। তিনি বুরপিট "ঈদগাও জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এবং গজারিয়া পুলেরগোড়া মসজিদের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ছিলেন।
১৯৯০ সালে ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তিনি সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রদলে, সাবেক সদস্য, নোয়াখালী জেলা যুবদল, সাবেক সভাপতি বাংলাবাজার আঞ্চলিক শাখা ছাত্রদল ও সাবেক সহসভাপতি - নদোনা ইউনিয়ন ছাত্রদল। তিনি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের দোয়া কামনা করেছেন।
© Deshchitro 2024