মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর ১৪ বছরের কিশোর জোনায়েদ মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সন্ধার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের দিঘির পাশের পতিত জমি (কামারপাড়া হাওরের পাশে) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের প্রবাসী মোঃ রমিজ আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাড়ির সামনে থেকে কিশোর নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার সন্ধায় আলিশারকুল গ্রামের দিঘির পাশের পতিত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুর পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় জোনায়েদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে থানায় নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অবশেষে আজ রবিবার সন্ধায় আলিশারকুল গ্রামের দিঘির পাশের পতিত জমিতে তার মরদেহ পাওয়া যায়। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নৃশংস ঘটনায় জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার দাবি করছেন নিহত কিশোরের পরিবারের সদস্যরা। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আপাতত কিছু বলা যাচ্ছে না। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024