|
Date: 2026-03-30 19:22:21 |
লাখাইয়ে পাওনা টাকাকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষ, আহত ১৫।
লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় ১৫/১৭ জনের আহতের ঘটনা ঘটেছে।স্থানীয় সুত্রে জানা যায় সোমবার (৩০ মার্চ) দুপুর অনুমান ১২টায় সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার কাছে রেশন আলী দোকানের পাওনা টাকা চাওয়াতে এক সময় তর্কে জড়িয়ে ১ঘন্টার বেশি সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এতে প্রায় ১৫/১৭ জন আহত হয়। আহতদের কয়েকজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে এবং ৩/৪ জনের জখম গুরুতর হওয়ায় তাদেরকে হবিগঞ্জ জেলা সদরে আধুনিক হাসপাতালে প্রেরন করা। সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কর্মকর্তা কৃষ্ণচন্দ্র মিত্র জানান,সুনেশ্বর গ্রামের ঘটনার সংঘর্ষের সংবাদ পেয়ে আমি সহ থানার অন্যান্য পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।উক্ত সংঘর্ষে ১৫/১৭ জন আহত হয়েছে, বর্তমানে ঘটনার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024