নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঈদগাহ মাঠের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন আলহাজ্ব আনছার আলী প্রামাণিক ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও  সাবেক ব্যাংকার আবু সালেহ মুসা। তিনি এই প্রতিবেদক কে জানান আমার বাবা প্রয়াত আলহাজ্ব আনছার আলী প্রামাণিক বেঁচে থাকা অবস্থায় দক্ষিণ দুরাকুটি ঈদগাহ মাঠের কাজ শেষ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছেন। কিন্তু কাজগুলো সমাপ্ত করার আগেই চলে যেতে হয়েছে না ফেরার দেশে। তাই আমার বাবার অনুপস্থিতিতে অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছি। সম্মানিত মরহুম আলহাজ্ব আমিনুল হক চেয়ারম্যান, মোহাম্মদ এমদাদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম (অতিরিক্ত কমিশনার রংপুর বিভাগ), মোহাম্মদ নজরুল ইসলাম,(সাবেক ব্যাংকার), মোঃ মজিবর রহমান (সাবেক পরিবার পরিকল্পনা অফিসার) ও জলিল সুপার এর প্রতি কৃতিত্বকে স্মরণ করি। সেই সঙ্গে এলাকাবাসীর সহযোগিতা কামনাও করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024