|
Date: 2026-04-05 18:31:02 |
লালপুরে পদ্মার চরে মাঠ দিবস
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরে “বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প'র আওতায় বাস্তবায়িত (বারী মসুর-৮) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের দিয়াড় শংকরপুর চরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে স্থানীয় কৃষক ইন্তাজ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) লুৎফুন নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মেহেদী জাহান, সুব্রত কুমার। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিলমাড়িয়া ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শহীদুজ্জামান, এছাড়াও মাঠ দিবসে স্থানীয় প্রায় ৮০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।
© Deshchitro 2024