|
Date: 2026-04-05 19:19:44 |
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ রবিবার (০৫ এপ্রিল ২০২৬) “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প”-এর আওতায় শেরপুর জেলার সদর উপজেলার গৌরীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। অভিযান চলাকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে ৩ জন ট্রাক চালককে মোট ৯০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এছাড়া, অভিযানকালে ৬টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে, যা শব্দদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। এসময় শেরপুর পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
© Deshchitro 2024