|
Date: 2026-04-07 16:07:03 |
ইরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান এলাকায় ভূপাতিত একটি মার্কিন বিমানের দৃশ্য এবং পাইলটের নথি সংবলিত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী ফারাজা।
দক্ষিণ ইসফাহানে একটি মার্কিন সি-একশ ত্রিশ সহায়ক বিমান ধ্বংস হওয়ার খবরে পর এ ভিডিও প্রকাশ করা হয়। এতে শত্রু বিমান মোকাবিলায় ইরানি বাহিনীর কার্যক্রমের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
ফারাজা জানিয়েছে, গত পাঁচ এপ্রিল পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে মার্কিন আগ্রাসী বাহিনীর একটি সহায়ক বিমান ধ্বংস হয়।
স্থানীয় সূত্রও জানিয়েছে, বিমানটি ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে বিমানের পাইলটের রেখে যাওয়া নথি ও সরঞ্জামের ছবি দেখানো হয়েছে। এতে জানা গেছে, ওই পাইলট একজন নারী।
এ ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে অভিযানের নতুন তথ্য সামনে এসেছে। একই সঙ্গে শত্রু হুমকি মোকাবিলায় ইরানি পুলিশের বিশেষ বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির বিষয়টিও তুলে ধরা হয়েছে।
© Deshchitro 2024