সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে মসজিদের জন্য ফ্যান উপহার প্রদান করা হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উপদেষ্টা, রুয়েটের সাবেক প্রধান প্রকৌশলী এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: রশিদুল হাসান। 

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সভাপতিত্বে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের কেন্দ্রীয় টিম মেম্বার মোঃ সাব্বির হোসেন রুপক এবং এ ই এম ফাহিম হাসান সহ ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। 

গরমের এই সময়ে মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে ইবাদত পালনের সুবিধা নিশ্চিত করতে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উপদেষ্টা প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, 'সমাজের প্রয়োজন অনুযায়ী মানবিক উদ্যোগ গ্রহণ করা আমাদের দায়িত্ব। প্রচণ্ড গরমের মধ্যে মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের বিষয়টি বিবেচনা করে আমরা মসজিদে ফ্যান উপহার দিয়েছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।' 

মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টকে ধন্যবাদ জানানো হয়। তারা বলেন, 'ফ্যান উপহার দেওয়ার ফলে মুসল্লিদের নামাজ আদায়ে আরও স্বাচ্ছন্দ্য তৈরি হবে এবং এই ধরনের উদ্যোগ অন্যদেরও সমাজসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।' 

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের প্রতিনিধিরা জানান, 'ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের পাশে থাকার প্রত্যয় নিয়ে তারা কাজ করে যাবে।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024