|
Date: 2026-04-08 19:36:59 |
রংপুরের পীরগাছা উপজেলার ৯ইউনিয়নের মধ্যে ৭ইউনিয়নের জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলার কদমতলী বাজারস্থ আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা চত্ত্বরে দায়িত্বশীল সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক।
মনোনীত প্রার্থীরা হলেন-১নং কল্যাণী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমান, ২নং পারুল ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আলমগীর হোসেন, ৩নং ইটাকুমারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, ৪নং অন্নদানগর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুর রহমান, ৫নং ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির মামুনুর রশিদ, ৭নং পীরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ ইদ্রিস আলী, ৮নং কৈকুড়ী ইউনিয়নের জেলা ওলামা বিভাগের সেক্রেটারী শফিকুল ইসলাম মিলন। বাকি দুই ইউনিয়নের প্রার্থীদের নাম পরবর্তীতে জানানো বলে জানান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হাশেম আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি আব্দুল মোতালেব, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক রমজান শেখ, উপজেলা তারবিয়াত সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
© Deshchitro 2024