দুর্ঘটনা এড়াতে স্পিডবেকার নির্মাণের দাবীতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সুষ্টি করে স্থানীয় বাসিন্দারা। বুধবার বেলা এগারটায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান মাদ্রাসার সম্মুখে মহাসড়কের উপর স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা গাছের গুড়ি ফেলে এ অবরোধ সৃষ্টি করে। এসময় রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ইয়াসিন আহমেদ, স্কুল শিক্ষার্থী মাজহারুল ইসলাম জানান, মাইজবাগ বাজার হতে ধীতপুর পর্যন্ত সড়কটি দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত হয়েছে।

উল্লেখ্য ৭ এপ্রিল পাঁচটায় বৈরাটি নামক স্থানে মোটরসাইকেল অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১ জন আহত হয়। কিছুদিন পরপর দুর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটায় এলাকাবাসী এই স্থানে দ্রুত স্পিডবেকার নির্মাণের দাবী তুলেছেন।

রাস্তা অবরোধের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বিক্ষোভকারীদের স্পিডবেকার নির্মাণের আশ্বাস দিলে তারা অবেরাধ তুলে নেয়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024