|
Date: 2026-04-11 17:56:30 |
রংপুরের পীরগাছায় হাজী কল্যাণ সংস্থার আয়োজনে ২০২৬ সালের হজযাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) অর্ধদিবসব্যাপী পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ¦ আফছার আলীর সভাপতিত্বে কর্মশালায় হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন পীরগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ¦ একেএম আনোয়ার উল্যাহ, পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ আব্দুজ জাহের সিদ্দিকী, পাওটানা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ আব্দুস ছালাম মন্ডল এবং পীরগাছা সরকারি কলেজের প্রভাষক আলহাজ¦ আমিনুল ইসলাম স্বপন।
হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ¦ রনজু মিঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোস্তাফিজার রহমান রেজা, আলহাজ¦ নাজির হোসেন, পীরগাছা বাজার সমিতির সভাপতি আলহাজ¦ আমিনুল ইসলাম রাঙ্গা, আলহাজ¦ মোকছেদ আলী, আলহাজ¦ মোসলেম উদ্দিন সরকার ও ব্যবসায়ী নুরুল আমিন বুলেট।
কর্মশালায় হজে¦র নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়ে নতুন হাজীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল করিম মিঞাসহ সকলের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব আলহাজ¦ মহিউদ্দিন।
উল্লেখ্য, চলতি বছরে পীরগাছা উপজেলা থেকে মোট ১০১ জন নতুন হাজী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে পুরুষ ৭১ জন এবং নারী রয়েছে ৩০ জন।
© Deshchitro 2024