রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন-এর প্রধান আতিথ্য ও উদ্বোধনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সাংবাদিক সংস্থা'র ৪৫তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত রংপুর বিভাগীয় সাংবাদিক ইন-সার্ভিস ট্রেনিং এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা এবং গুণীজনদের সম্মাননা প্রদানের এই আয়োজনটি উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024