|
Date: 2026-04-15 18:39:16 |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে বিক্ষুব্ধ জনতা ঈশ^রগঞ্জ ভূইয়া ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সিমেন্টের খুটি ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বুধবার দুপুরে চর হোসেনপুর ভূইয়া ফিলিং স্টেশনের সম্মুখে এই অবরোধ সৃষ্টি করা হয়। এসময় বিেেক্ষাভকারীরা ফুয়েল কার্ড ইস্যুর নামে কালক্ষেপন করে ক্রেতা সাধারণকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুতের জরুরি পরিসেবায় নিয়োজিত একজন কর্মী বলেন আমাদের দিনরাত সারা উপজেলায় দৌঁড়াতে হয়। আমরা জ্বালানি পাই না। জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতি প্রশাসন নজর দিচ্ছে না। নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ি জানান, শতকরা ৪০ ভাগ মানুষ যারা ব্যবসা বাণিজ্য ও উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এমন ব্যক্তিরাও শর্তের বেড়াজালে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি বলেন শর্ত শিথিল করে এই বিপুল সংখ্যক জনগোষ্টীকে জ্বালানি দিতে হবে। ভূইয়া ফিলিং স্টেশনের মালিক মঞ্জুরুল হক ভূইয়া জানান, পাম্পে ৯ হাজার লিটার পেট্রোল ৩ হাজার লিটার অকটেন ও সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল মজুদ রয়েছে। জ্বালানি তেলের কোন সংকট নেই। প্রশাসনিক নির্দেশনা না থাকায় তেল বিক্রি বন্ধ রয়েছে। পাম্প বন্ধ থাকার কারনে বিক্ষুব্ধ কিছু মানুষ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে এসময় রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টা থেকে জ¦ালানি তেল দেওয়া হবে বলে আশ^াস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
এব্যাপারে ওসি রবিউল আজম বলেন প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে বিকেল ৪টায় জ্বালানি তেল দেওয়া হবে এই মর্মে শহরে মাইকিং করলে এই সড়ক অবরোধের ঘটনা ঘটতনা।
© Deshchitro 2024