চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এবারের স্বাধীনতা পদক-২০২৬ পাচ্ছেন আটজন বিশিষ্ট ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান।


স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার নগরের চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে আনুষ্ঠানিকভাবে এই পদক ও সাহিত্য সম্মাননা প্রদান করা হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য আবু সুফিয়ান।


স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন- স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদানের জন্য মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসা ক্ষেত্রে এম এ ফয়েজ এবং সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী।


এছাড়া ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস, সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার এই সম্মাননা পাচ্ছেন।


অন্যদিকে সাহিত্য সম্মাননা পদকের জন্য গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব মনোনীত হয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024