বগুড়ার আদমদীঘিতে রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় আসমাউল হুসনা (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে নওগাঁ সদরের চক দেবপাড়ার আব্দুল্লাহর মেয়ে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন হেলালিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, শনিবার বেলা পৌনে ১টার দিকে আসমাউল হুসনা স্বজনদের সাথে তার নানা পুর্ব ছাতনী মৎস্যজীবিপাড়া মসজিদের ইমামের কাছে যাবার সময় সান্তাহার রেলওয়ে থানাধীন ছাতনীর হেলালিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে স্বজনদের সাথে রেললাইনের উপড় টিকটকের ছবি তুলছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কা আসমাউল হুসনা গুরুত্বর জখম হয়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024