শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল গ্রামে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচীকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আত্মনির্ভরশীল দলের সদস্যদের জন্য দক্ষতা সহভাগিতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল ২০২৬ বুধবার এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মিস. রবেতা ম্রং। সহায়তা করেন কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সালসেং মৃ। প্রশিক্ষণে ১৬টি দলের ২০ জন ফোকাল পার্সনবৃন্দ অংশগ্রহণ করেন। সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আত্মনির্ভরশীল দলের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য এ সহভাগিতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও ফোকাল পার্সনবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সামাজিক অংশগ্রহণ জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024