|
Date: 2026-04-22 20:20:59 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল গ্রামে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক ফোকাল পার্সনদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ১৬ দলের ২০ জন ফোকাল পার্সনবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা। সহায়তা করেন কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সালসেং মৃ। প্রশিক্ষণে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024