|
Date: 2026-04-23 18:44:59 |
রাজশাহীর দুর্গাপুর এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে।
দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ১৯টি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮৫২ জন। এর মধ্যে ছাত্র ৪২৪ জন ও ছাত্রী ৪১৯ জনসহ মোট ৮৪৩ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৯ জন।
দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও পরীক্ষার কেন্দ্র সচিব মোঃ আব্দুল মতিন বলেন,
“পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। প্রশাসনের সার্বিক সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
এ সময় ইউএনও প্রতিনিধি ও মাধ্যমিক সুপারভাইজার মহিদুল ইসলাম বলেন,
“সরকারের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি রাখা হয়েছে। প্রতিটি কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সতর্ক রয়েছেন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে।”
সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নজরদারি জোরদার থাকায় শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে।
© Deshchitro 2024