|
Date: 2026-04-24 16:10:08 |
বগুড়ার আদমদীঘিতে এক্সেভেটর (ভেকু) মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে গভীর করে পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে আব্দুল লতিফ মন্ডল (৪৬) নামেন এক পুকুর মালিকের ৭০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলা চাঁপাপুর ইউপির বরিয়াবার্তা গ্রামে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এ জরিমানা করেন। অর্থদন্ডপ্রাপ্ত আব্দুল লতিফ মন্ডল ওই গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে। এসময় আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া-সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বরিয়াবার্তা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আব্দুল লতিফ মন্ডল নামের ওই ব্যক্তি তার পুকুরে এক্সেভেটর বা ভেকু মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে গভীর করে পুকুর খনন করে মাটিগুলো ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। ফলে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। এসময় মাটিকাটার এক্সেভেটর মেশিন ও ট্রাক্টর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ওই পুকুরের মালিক আব্দুল লতিফ মন্ডলের ৭০হাজার টাকা জরিমানা করেন।
© Deshchitro 2024