|
Date: 2026-04-28 16:21:34 |
"সরকারী খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি,সাতক্ষীরার উদ্যেগে মঙ্গলবার সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে খুলনা রোড মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। মেলায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
এছাড়াও উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালামসহ জেলা বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তরা বলেন,দেশের বিচার ব্যবস্থা দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত কীতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
© Deshchitro 2024