|
Date: 2026-04-29 18:15:36 |
ময়মনসিংহ সিটির নতুন বাজার এলাকধীন আফরোজ খান মডেল স্কুলের পিছনের গলিতে গত ২৬-০৪-২০২৬ ইং তারিখে এক জঘন্য মন মানুসিকতার ব্যক্তি কর্তৃক সংঘটিত বিকৃত যৌনাচারের অঙ্গভঙ্গির ঘটনাকে কেন্দ্র করে পুরো ময়মনসিংহ জেলায় চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়।
উক্ত ঘটনার তদন্তের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং অবস্থান সনাক্ত করা হয়।
তারপর,আজ সকাল ১১ টায় সিরাজগঞ্জের এনায়েতপুরে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।উল্লেখ্য যে,আসামী ময়মনসিংহ শহরের ছোট বাজার এলকায় কাপড়ের দোকানে চাকুরী করত।
© Deshchitro 2024