২৯ এপ্রিল ২০২৬ বুধবার অনুমান সন্ধ্যা ৬ টার সময় পঞ্চগড়-মাড়েয়া সড়কের আহম্মদ নগর নামক এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায় নিহত সোলায়মান হক (৩৭) পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন মাড়েয়া ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের মকবুল হোসেন ওরফে বুলু পাগলা ও সালেহা খাতুনের ছেলে। সে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির একজন আইনজীবী। তার দুটি সন্তান ও স্ত্রী রয়েছে। 

যথারীতি পঞ্চগড় আদালতের কাজ শেষে বাড়ি ফেরার জন্য মটরসাইকেল যোগে রওনা দিয়ে সন্ধ্যা ছয়টার দিকে আহম্মদ নগর এলাকার একটি মোড়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় পর্যাপ্ত লোকজন না থাকায় ঘাতক ট্রাকটি দ্রুত এলাকা ত্যাগ করে চলে যায়। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় কাজ শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024