|
Date: 2026-05-01 22:30:57 |
পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পলাশ উপজেলা শাখার বর্নাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ মে ২০২৬ রোজ শুক্রবার বাদ আছর জনতা জুট মিলের চারতলা গেইট সংলগ্ন মোড় থেকে একটি বর্নাঢ্য র্যালী নিয়ে ওয়াপদা বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র গেটের সামনে এসে উক্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বক্তারা বলেন "শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করুন"—এই ইনসাফই হোক আমাদের আজকের অঙ্গীকার। মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বক্তারা।
ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ,পলাশ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকির হোসেন প্রধান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং ঘোড়াশাল পৌরসভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামাল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024