মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনা এবং শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বিকাল ৪টায় শতবর্ষী শিবচর পৌর অডিটোরিয়ামে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, মাদারীপুর জেলা বিএনপি, শিবচর উপজেলা বিএনপি, শিবচর পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তারা দলীয় ঐক্য বজায় রেখে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানস্থল পৌর অডিটোরিয়ামে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মাঠটি লোকে লোকারণ্য হয়ে ওঠে, যা দলীয় কর্মসূচির প্রতি নেতাকর্মীদের আগ্রহ ও সম্পৃক্ততারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আয়োজকরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024