|
Date: 2026-05-05 20:50:51 |
লাখাইয়ের বুল্লা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,৩প্রতিষ্ঠান জরিমানা।
লাখাই উপজেলার বুল্লাবাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩প্রতিষ্ঠানকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভাই ভাই ফল ভান্ডারকে ৫ হাজার টাকা জরি*মানা করা হয়। এছাড়া সয়াবিন তেলের বোতলে ১ লিটারের পরিবর্তে ৯০০ মিলিলিটার বিক্রি করায় হাজি শফিক স্টোরকে ১০ হাজার টাকা এবং অনুমোদনহীন নকল ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রি করায় রুবেল স্টোরকে ১০ হাজার টাকা জরি*মানা করা হয়।
মঙ্গলবার (০৫ই মে)দুপুর ১:৩০ঘঠিকায় হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী ম্যাজিস্ট্রেট শ্যামল পুরস্কাস্থ অভিযান পরিচালনা করে
মূল্য তালিকা প্রদর্শন না করায় ভাই ভাই ফল ভান্ডারকে ৫ হাজার টাকা,এবং সয়াবিন তেলের বোতলে ১ লিটারের পরিবর্তে ৯০০ মিলিলিটার বিক্রি করায় হাজী শফিক স্টোরকে ১০ হাজার টাকা, ও অনুমোদনহীন নকল ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রি করায় রুবেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ হবিগনজ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুর্সকাস্থ বলেন,যেখানেই অনিয়ম সেখানেই ভোক্তা অধিদপ্তর, তিনি আরও বলেন ব্যবসায়ীদেরকে প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেননি,আমাদের এ অভিযান অব্যাহত থাকবে,এ অভিযানে সহযোগীতা করেন র্যাব -৯ সদস্যরা।
© Deshchitro 2024