|
Date: 2026-05-07 16:40:31 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল পরিচালিত সীডস-এসএফ কর্মসূচির উদ্যোগে “অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ ও আদিবাসীদের অধিকার” বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ মে ২০২৬ বৃহস্পতিবার ৪নং গৌরীপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে আত্মনির্ভরশীল দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং সমঅধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ এবং ইউনিয়ন সমাজকর্মী সুলতান মাহমুদ, কারিতাসের মাঠ সহায়ক প্রাণ চিরান। আয়োজকরা জানান, মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে।
© Deshchitro 2024