ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে ৩০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাসান মন্ডল (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৯ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় ক্ষেতলাল থানা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত হাসান মন্ডল ক্ষেতলাল উপজেলার রামপুরা গ্রামের নজরুল ইসলাম বাটুর ছেলে। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুক্তারুল আলমের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল ও এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স থানা মোড় এলাকায় একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে হাসান মন্ডলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ​ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024