স্টপ দ্য স্টিগমা ২.০ প্রকল্পের আয়োজনে ভোলা জেলার দৌলতখান উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বাল্যবিবাহ প্রতিরোধে ভোলাবাসীকে উদ্ভুদ্ধ করার জন্য সাজেদা ফাউন্ডেশন প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় স্টপ দ্য স্টিগমা ২.০ প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মেলার আয়োজন করেছে। 

সাজেদা ফাউন্ডেশন প্লান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় স্টপ দ্য স্টিগমা ২.০ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মেলায় ভোলা সদর এবং দৌলতখানের ৭টি এনজিও ও কমিউনিটি বেইজড অরগানাইজেশান, ইমাম, কাজী, মহিলা বিষয়ক অধিদপ্তর, স্কুল টিচার, ছাত্রছাত্রীসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মেলা শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখানের উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। 

আরো উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার এবং দৌলতখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমিনুল আলম। 

উপজেলা নির্বাহী অফিসার স্টপ দ্য স্টিগমা প্রকল্পের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, স্টপ দ্য স্টিগমা ২.০ প্রকল্পের এই আয়োজন ভোলাবাসীর জন্য একটা অনুপ্রেরণামূলক কাজ। সরকারের পাশাপাশি এই প্রকল্পের মত অন্যান্য সকল এনজিওকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে, তবেই বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব।

মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্রদর্শনী, তথ্যচিত্র ও আলোচনা কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024