নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের আয়োজনে মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শুভ আগমন উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​১৩ মে (বুধবার) তারিখে বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব এইচ. এম খোাদাদাদ হোসেন।

​আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং স্থানীয় উন্নয়নে প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আয়োজনে: উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024