|
Date: 2026-05-15 19:13:16 |
সম্প্রতি “দৈনিক সময়ের চিত্র” নামক একটি অনলাইন পোর্টালসহ বিভিন্ন মাধ্যমে মাওলানা নাসির মাতুব্বরকে জড়িয়ে বিভ্রান্তিকর, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এলাকার আলেম-উলামা, সুশীল সমাজ ও সর্বস্তরের সাধারণ জনগণ।
এক যৌথ বিবৃতিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা জানান, মাওলানা নাসির মাতুব্বর দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজন সুপরিচিত ব্যক্তিত্ব। এলাকার মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, দ্বীনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের কাছে তিনি একজন মানবিক, সহযোগিতাপূর্ণ ও সমাজসেবামূলক ব্যক্তি হিসেবেই পরিচিত। স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে জানান, একটি স্বার্থান্বেষী মহল মাওলানা নাসির মাতুব্বরের সামাজিক গ্রহণযোগ্যতা ও সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অথচ বাস্তবে তিনি এলাকায় থাকায় সাধারণ মানুষের মাঝে আস্থা, সাহস ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে। সামাজিক সম্প্রীতি ও সবসময় মানুষের পাশে থাকার কারণেই তিনি দীর্ঘদিন ধরে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেছেন। তার সাহায্য সহযোগীতার জন্য অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠে।
তারা আরও জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য প্রচার করা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। কোনো প্রকার সত্যতা যাচাই-বাছাই ছাড়া একজন সম্মানিত ব্যক্তিকে “খুনি” বা “সন্ত্রাসী” আখ্যা দেওয়া কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করে না। এটি স্পষ্টতই তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মান-সম্মান ক্ষুন্ন করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।
একজন দ্বীনি ব্যক্তিত্ব হিসেবে মাওলানা নাসির মাতুব্বর ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পক্ষে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের মিথ্যা তথ্য সমাজে অস্থিরতা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে।
সংশ্লিষ্ট গন-মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠতা যাচাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সমাজে সত্য প্রতিষ্ঠার দাবি জানান গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকা সাধারণ জনগন।
© Deshchitro 2024