বরিশাল নগরীর রুপাতলী মহাসড়কের পাশে অবস্থিত একটি ভাঙা ড্রেন দীর্ঘদিন ধরে পথচারীদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেনটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দার মোঃ মোতালেব হাওলাদার জানান ড্রেনটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এর আশপাশ দিয়ে চলাচল করা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় অন্ধকারে পথচারীরা গর্ত বুঝতে না পেরে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটছে। ইতোমধ্যে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানান এলাকাবাসীরা। তারা আরও অভিযোগ,করেন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
দ্রুত ড্রেনটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।