ধামরাইয়ের আমছিমুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের বয়ান চলাকালে ইমামকে হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমাম  চাকরি ছেড়ে চলে গেছেন।


জানা যায়, জুমার বয়ানের সময় স্থানীয় আশরাফ আলী সবার সামনে দাঁড়িয়ে ইমাম মাওলানা আঃ শাকুরকে অপমান করেন এবং মসজিদ থেকে চলে যেতে বলেন। ঘটনার পর জুমার নামাজ শেষে ইমাম মাওলানা আঃ শাকুর মসজিদ ছেড়ে চলে যান।


স্থানীয়দের দাবি, গ্রামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ইমামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন। তাদের অভিযোগ, ইমাম সাহেব বয়ানে সুদ, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলায় একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।


স্থানীয়দের ভাষ্যমতে, মোঃ নাসির উদ্দিন, মোঃ আশরাফ আলী, মোঃ মোতা মেম্বার, ক্যাশিয়ার মোঃ মহিদুর মাস্টার, মোঃ ইজ্জত আলী, মোঃ লাল মিয়া, মোঃ মোহাম্মদ আলী ও মোঃ বছু মিয়া দীর্ঘদিন ধরে ইমামকে সরানোর চেষ্টা করে আসছিলেন।


ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে অভিযুক্তদের বিরুদ্ধে সালিশের আয়োজন করা হয় বলে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024