|
Date: 2026-05-27 15:25:59 |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাগেশ্বরী উপজেলার ৩নং বামনডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সমাজসেবক ও ঠিকাদার মোঃ আজিজুল হক।
তিনি বামনডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর মুড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ আফছার আলীর সুযোগ্য সন্তান। দীর্ঘ দিন ধরে তিনি একজন সফল ঠিকাদার হিসেবে অত্র এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন।
পবিত্র ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ঠিকাদার মোঃ আজিজুল হক বলেন, "ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত উৎসব হলো পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের মাঝে হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য, সৌহার্দ্য ও ত্যাগের মানসিকতা গড়ে তোলে। 'নেতৃত্বে পরিবর্তন চাই ও দুর্নীতি মুক্ত সমাজ চাই'—এই অঙ্গীকারকে ধারণ করে আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।"
তিনি আরও বলেন, "ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে ৩নং বামনডাঙ্গা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, এটাই আমার আন্তরিক কামনা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা—ঈদ মোবারক।"
পরিশেষে তিনি ইউনিয়নের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং ঈদ পরবর্তী সময়ে সবাইকে নিজ নিজ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
© Deshchitro 2024