নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ঈদের শিক্ষা, ভ্রাতৃত্ববোধ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর জনাব মোঃ আজিজুর রহমান সরকার। তিনি দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া। তিনি ইসলামী মূল্যবোধ ও মানবিক সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার আমীর জনাব মাওলানা মোঃ আব্দুল মান্নান মিয়া। সভাপতির বক্তব্যে তিনি উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024