|
Date: 2026-05-30 16:22:36 |
শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার(৩০মে) সকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
কাশিমাড়ী ইউপি চত্তরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথি বক্তব্যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রুপকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের কর্মময় জীবন তুলে ধরেন। একই সাথে বর্তমান সরকারের সফল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপি সদস্য সোলায়মান কবীর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাইদ, যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহজাহান রণি সহ শ্যামনগর উপজেলা, পৌর বিএনপি ও কাশিমাড়ী ইউপি বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ইউনুচ আলী।
দুপুরে শ্যামনগর উপজেলা পৌর বিএনপির আয়োজনে উপজেলা সদরে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। এসময় উপজেলা, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি- শ্যামনগর কাশিমাড়ী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান।
© Deshchitro 2024