|
Date: 2026-05-31 17:19:26 |
বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭ মামলায় ৩৫ জনের ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার (৩০ মে) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘির পূর্ব ঢাকারোড আশা ফিলিং স্টেশনের সামনে এ ভ্রাম্যমান আদালাত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনামতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘির অদুরে পুর্ব ঢাকারোড এলাকায় আশা ফিলিং স্টেশনের সামনে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে দুইজনের অধিক আরোহি বহন, পিকআপ, ট্রাক ও পণ্যবাহি যানবাহনে ছাদ বা খোলা অংশে যাত্রী বহ এবং মহসড়কে ব্যাটারি চালিত রিকসা ও অন্যান্য নিষিদ্ধ যানবাহন চলাচলের উপড় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৫জনের ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ।
© Deshchitro 2024