|
Date: 2026-06-02 00:26:14 |
নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের রাজনীতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করার মাধ্যমে আগামীতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অনন্য ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ছাত্রনেতা মো: আশিকুর রহমান আকাশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টারে "গরিব-দুঃখী মানুষের অধিকার বঞ্চিত করে রাজনীতি নয়, তাদের সাথে নিয়ে, তাদের অধিকার রক্ষার রাজনীতিই হোক আমাদের পথ"— এমন একটি মানবিক ও জনকল্যাণমুখী স্লোগান দিয়ে তিনি নিজের এই রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’— এই মূল নীতিকে বুকে ধারণ করে নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক আগামী দিনে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের কল্যাণে বড় কিছু করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় নেতা-কর্মীদের মতে, তৃণমূলের সাধারণ ছাত্র ও মেহনতি মানুষের অধিকার রক্ষার এই বার্তা আগামীতে নাগেশ্বরী উপজেলায় ছাত্রদলকে আরও জনপ্রিয় ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
এ বিষয়ে আশিকুর রহমান আকাশ জানান, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে রাজপথে ছিল এবং আগামীতেও নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সাথে নিয়ে ছাত্র ও সাধারণ মানুষের পাশে থেকে একটি ইতিবাচক ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
© Deshchitro 2024