|
Date: 2026-06-05 15:49:51 |
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ,আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস শ্রীবরদী উপজেলায় সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মযাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে র্যালী, আলোচনা সভা, সচেতনতার জন্য নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বগুলাকান্দি-জুলুঙ্গা আশার আলো সিবিও এর সভাপতি দিপ্তী বর্মনীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফকরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম লিটন এবং স্থানীয় ইউপি সদস্য আফুজল হক, কারিতাস প্রতিনিধি প্রজেক্ট অফিসার প্রনয় কুমার ম্রং। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশকর্মী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কারিতাসের সহায়তায় গঠিত দল ও সিবিওর সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের এলাকাকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্লাস্টিক বর্জন এবং পরিবেশবান্ধব জীবনযাপনে সবাইকে এগিয়ে আসতে হবে।” উপসহকারী কৃষি কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং টেকসই কৃষির স্বার্থে আমাদের বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।” এছাড়াও তিনি প্রদানকৃত আম ও পেয়ারা চারা কিভাবে লাগোতে হবে,যত্ন নিতে হবে তার পরামর্শ প্রদান করেন। কারিতাস প্রতিনিধি জনাব প্রনয় কুমার ম্রং (প্রজেক্ট অফিসার-শিক্ষা) বলেন, আমাদের নিজেদের স্বার্থের কারনে আমাদের প্রকৃতিকে যত্ন নিতে হবে। পরিবেশ বান্ধব পৃথিবী গড়তে কারিতাসের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। কারিতাসের সহায়তায় গঠিত দল ও বিওির সদস্য, সংলাপ ও সংলাপ ফোরামের কিশোরী, অতিথি ও অন্যান্য অংশগ্রহনকারীসহ মোট ১০৭জন উপস্থিত ছিলেন। উপস্থিত অংশগ্রহনকারীদের জন্য ফলজ আম ও পেয়ারা গাছের চারা প্রত্যেকর জন্য ২টি করে চারা বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহনকারী পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরিষদ প্রাঙ্গণে একটি চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
© Deshchitro 2024