|
Date: 2026-06-12 00:00:13 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নিকাহ ও তালাক রেজিস্ট্রারদের দ্বি-বার্ষিক সভা মঙ্গলবার (৯ জুন) বিকালে শহরেরর কাজী অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় কাজী মাওলানা নাছির উদ্দিনকে পুনরায় সভাপতি ও কাজী মাওলানা শিহাব উদ্দিন পুনরায় উপজেলা কমিটির সেক্রেটারি মনোনীত করে ১০ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন কাজী ফখরুল ইসলাম, কাজী হারুনুর রশিদ, কাজী আবুল কাশেম মঈনুদ্দিন, কাজী আব্দুস সত্তার, কাজী আল-আমিন, কাজী সাইফুর রহমান, কাজীরআবদুল মালেক ও মহিবুর রহমান।
সভায় বক্তারা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। যেকোনো পরিস্থিতিতে কেন্দ্রীয় ও জেলা সংগঠনের সাথে সমন্বয়ের নিকাহ ও তালাক রেজিস্ট্রারদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
© Deshchitro 2024