দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভ"শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ" এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৪৫) ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬।
শনিবার (১৩ জুন, ২০২৬) দিনাজপুরের উত্তর গোসাইপুরের (পিডিবি মোড়) নিজস্ব ভবনস্থ প্রধান কার্যালয়ে এই সাধারণ সভা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ুন কবীর খাঁন।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা।
এছাড়াও সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আব্দুল হামিদ মিঠুল (আহবায়ক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি) সৈয়দ কবীর আহমেদ মিঠু (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মো: ওসমান গণি (উপ-পরিচালক, আঞ্চলিক শ্রম দপ্তর, দিনাজপুর), সৈয়দ সপু আহমেদ (সভাপতি, দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপ), ফজলুর রশিদ ফজলু (সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপ, মো: জামিয়ার রহমান (সাধারণ সম্পাদক, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন)
সাধারণ সভায় বক্তারা শ্রমিকদের বিভিন্ন ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং সড়ক পরিবহন খাতের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে পরিবহন শ্রমিকদের অবদান অনস্বীকার্য, তাই তাদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।